প্রতিদিন গ্রেপ্তার ২ হাজার, নির্বাচনে উৎসবের আমেজ ফিরবে : ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, গণমাধ্যম অফিসে হামলা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয়েছে। এর ফলে নির্বাচনে উৎসবের আমেজ ফিরবে বলে জানান তিনি।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের সঙ্গে দুপুর ১২টায় বৈঠক করে ইসি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান কমিশনার সানাউল্লাহ।

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে দীর্ঘ সময় ধরে চলা হামলার বিষয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, আপনারা আমাদের অংশীজন। আপনারা নিরাপদ বোধ না করলে দায়িত্ব পালন করবেন কীভাবে? একটি দুষ্টচক্র মানুষের আবেগ ও ক্ষোভকে কাজে লাগিয়ে এসব ঘটিয়েছে। তবে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, এই সুযোগ আর দেওয়া হবে না। এই ঘটনায় অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, সারা দেশে বর্তমানে ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। অপারেশন শুরুর পর একটি বাহিনীই ৫৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। সেইসঙ্গে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার করে গ্রেপ্তার করা হচ্ছে।

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পরদিনই এই ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কোনো ল্যাপস ছিল কি না, তা নিয়ে ইন্ট্রোস্পেকশন করার সুযোগ আছে। যারা দস্যুতা ও হত্যাকাণ্ড ঘটাবে, তাদের প্রতি কোনো মানবিকতা দেখানো হবে না।

নির্বাচনে সেনাবাহিনী প্রিজাইডিং অফিসারের অধীনে নয়, বরং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, তিন বাহিনী প্রধানদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনে সেনাবাহিনীর প্রায় ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। যার এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মাঠে নেমেছে। তারা সমন্বিতভাবে যৌথ বাহিনীর সঙ্গে কাজ করবে।

তিনি জানান, নির্বাচন বানচাল করতে শহর এলাকাকে টার্গেট করে চোরাগোপ্তা হামলা চালানো হতে পারে। এ অবস্থায় প্রার্থীদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিচিত কাউকে যাচাই ছাড়া পাশে রাখা যাবে না। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। যেকোনো অনিয়মের বিষয়ে রিটার্নিং অফিসার বা কমিশনে লিখিত অভিযোগ দিতে হবে।

অপ্রীতিকর ঘটনাগুলো উৎসবের আমেজে কিছুটা ভাটা ফেললেও কমিশন আশাবাদী বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, বড় উৎসবের সময় দুর্ঘটনা ঘটলে আমেজ কিছুটা নষ্ট হয়। ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। যারা উৎসবের পরিবেশ নষ্ট করতে চায়, তারা ব্যর্থ হবে। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে উৎসবের পরিবেশ ফিরিয়ে আনা হবে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026