২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে

প্রবাসী বাংলাদেশি এবং দেশে নিজ এলাকার বাইরে অবস্থানকারী ভোটারদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ বিষয়ে মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশী ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক/বেসামরিক), নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনী হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লিখিত ভোটারগণকে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে 'Postal Vote BD' মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এমতাবস্থায়, নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে 'Postal Vote BD' অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও উদ্বুদ্ধকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026