ময়মনসিংহে দীপু চন্দ্রকে হত্যার ঘটনায় মাদারীপুরে প্রতিবাদ মিছিল

ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অপরাধীদের দ্রুত শাস্তি দাবিতে মাদারীপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শতাধিক হিন্দুধর্মাবলম্বী মানুষ অংশ গ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ও কদমবাড়ী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাজীব সরকার রাজু।

জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন দীপু চন্দ্র দাস। তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন ওই কারখানার ফ্লোর ইনচার্জ মো. আলমগীর হোসেন। পরে গত ১৮ ডিসেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার অভিযোগ তুলে দীপুকে স্থানীয় জনতার হাতে তুলে দেন আলমগীর। এসময় উৎসুক জনতা তাকে পিটিয়ে হত্যার পর একটি গাছের সাথে ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

এরপর মুহূর্তেই এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সারাদেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। রোববার বিকেলে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের সাধারণ জনগণ।

সমাবেশে মাদারীপুর জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ও কদমবাড়ী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাজীব সরকার রাজু বলেন, ‘আমাদের ভাই দীপুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো কেন, এই জবাব দিতে হবে। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।’ 

ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা আর যেন কেউ না ঘটাতে পারে সেই বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিও জানান তিনি।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026