রিকশাচালকের করা মামলায় বিএনপির সাবেক এমপি কারাগারে

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারকে (৬২) কারাগারে পাঠিয়েছেন আদালতে।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় বিএনপির বহিষ্কৃত এই নেতা রোববার (২১ ডিসেম্বর) জামিন আবেদন করে আদালতে হাজির হন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, জুলাই আন্দোলনে ঘটনায় দায়ের হওয়া মামলান প্রধান আসামি বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার স্বেচ্ছায় জামিন আবেদন করে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে হাজির হয়েছিলেন। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লাহ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

শাহ্ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি হয়েছিলে। পরে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সরকারের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রিকশাচালক আমীর হেসেন (৩১) ময়মনসিংহ-২ আসনের বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারসহ ১২৫ জনের নামে একটি মামলা করেন। আদালতের আদেশে গত ১২ জুলাই ফুলপুর থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।

মামলা বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই অসুস্থ বাবাকে বাড়িতে দেখে ঢাকায় ফেরার পথে দুপুর ১২ টার দিকে ফুলপুর বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে গুলিবিদ্ধ হন। পরে তাকে ময়মনসিংহ ও ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদন করেছিলেন। 

মামলায় এক নম্বর আসামি করা হয় ফুলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও ২ নম্বর আসামি করা হয় ময়মনসিংহ-২ আসনের বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারকে। এ দুজন সহ মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, মামলার দুই নম্বর আসামির নেতৃত্বে সেদিন স্বৈরাচারী হাসিনা সরকারের অস্ত্রধারী লোকজন পুলিশ সদস্যদের নিয়ে হামলা করে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026