সাতক্ষীরার ৪টি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপি, জামায়াত ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনসহ সতন্ত্র ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে তিন জন, সাতক্ষীরা-৪ আসন থেকে চারজন, সাতক্ষীরা-৩, আসন থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হচ্ছেন- সাতক্ষীরা-১, আসন থেকে বিএনপির মো. মমতাজুল ইসলাম, সতন্ত্র হিসেবে মো. শাহাদাত হোসেন ও মো. রকিব মোল্লা। সাতক্ষীরা-৩, আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। সাতক্ষীরা-৪, আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান ও বিএনপির আব্দুল ওয়াহেদ, জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী এস এম মোস্তফা আল মামুন।

স্ব স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অফিস থেকে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এসময় পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী বাদে অন্যরা জমা দিবেন না।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026