প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সেইসঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতে যাচ্ছেন শিগগিরই।
তিনি নিরাপত্তার জন্য একজন গানম্যান চেয়ে আবেদন করবেন।

হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে অনুরোধ করে আবেদন করবেন তিনি।

পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম।

গেল মাসে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন হিরো আলম। তবে কোন দল থেকে তিনি প্রার্থী হবেন সেটা এখনো নিশ্চিত নয়। তিনি চান স্বতন্ত্র প্রার্থী হতে। এদিকে ৪টি দল থেকে প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।’

কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে চারটি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।

হিরো আলম বলেন, ‘দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মূখ্য।’


তিনি জানান, ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়বেন বলে প্রস্তুত হচ্ছেন হিরো আলম।

রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026