সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর নির্বাচনি জনসভায় যোগ দিতে খুলনায় যাবেন তিনি। এ সময় তিনি খুলনা ও যশোর জেলায় আয়োজিত পৃথক দুটি নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন।

সোমবার সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এর আগে বিএনপি চেয়ারম্যান সর্বশেষ ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন, তখন তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই আগমনকে অত্যন্ত গুরুত্ববহ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

খুলনার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খালিশপুরে বিএনপি প্রধানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থানের প্রত্যাশা করছেন তারা। তারেক রহমানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করে একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান খালিশপুরে আসায় আমরা খুশি। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম এ সফর সম্পর্কে বলেন, তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনি কর্মসূচি বা জনসভা নয়, বরং এটি আমাদের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই সফরের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীদের মধ্যে হারানো আত্মবিশ্বাস ও মনোবল ফিরে আসবে।

শিল্পাঞ্চলে নতুন সম্ভাবনার দুয়ার খোলা এবং দলের তৃণমূল পর্যায়ে মনোবল চাঙ্গা করার লক্ষ্যে তারেক রহমানের এই সফর খুলনা ও যশোরের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026