একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের

লিগে টানা ব্যর্থতার মাঝে, হাইভোল্টেজ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ল লিভারপুল। এরপর অবশ্য দারুণ পারফরম্যান্স উপহার দিল তারা। উগো একিটিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারাল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। শিরোপাধারীদের অন্য দুই গোলদাতা ফ্লোহিয়ান ভিয়েৎস ও ইব্রাহিমা কোনাতে। জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরে লিগে প্রথম জয় পেল লিভারপুল। আগের পাঁচ ম্যাচে চারটি ড্রয়ের পর, গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।

২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি। সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি ও তিন নম্বরে অ্যাস্টন ভিলা; দল দুটি অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।

২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আসরে নবম হারের পর, ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল। ম্যাচের শুরুর দিকেই গোল খেতে বসেছিল লিভারপুল। ২৬তম মিনিটে ডি-বক্সে বেশ খানিকটা দূরে ফ্রি-কিক পায় নিউক্যাসল। ছোট করে বল সরিয়ে দেন লুইস হল এবং জোরাল শট নেন হার্ভি বার্নস, বল আলিসনকে ফাঁকি দিলেও বাধা পায় পোস্টে।

ধীরে ধীরে লিভারপুলের আক্রমণের ধার বাড়তে থাকে। কিন্তু এর মাঝেই গোল খেয়ে বসে তারা। ৩৬তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে ওঠে নিউক্যাসল। প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ডান দিকে বল পেয়েই কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন গর্ডন।



গত অগাস্টে লিগে প্রথম দেখায় ৩-২ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এবার ম্যাচের শুরুতে দেখেন হলুদ, সেই তিনিই দলকে এনে দিলেন গোল। তিন মিনিট পর তার আরেকটি কোনাকুনি শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি আলিসন। এরপরই দুই মিনিটের ব্যবধানে একিটিকের জোড়া গোল এগিয়ে যায় লিভারপুল।

৪১তম মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎস ডি-বক্সে একাধিক খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ছোট পাস বাড়ান একিটিকেকে, আর ডান পায়ের শটে সমতা ফেরান ফরাসি ফরোয়ার্ড। এরপর, কেরকেসের পাস ধরে এগিয়ে ডি-বক্সের মুখে গিয়ে যেন ডান দিকে পাস বাড়ানোর চেষ্টা করেন; তবে পরক্ষণেই সিদ্ধান্ত বদলে ক্ষিপ্রতায় ভিতরে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

গত জুলাইয়ে লিভারপুলে যোগ দিয়ে প্রিমিয়ার লিগে এই নিয়ে ১০ গোল করলেন একিটিকে। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ১৫টি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো একিটিকের। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকেও পড়েন তিনি; কিন্তু কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি। ১০ মিনিট পর বার্নসের জোরাল শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন আলিসন।

চাপ ধরে রেখে ৬৭তম মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। সালাহকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে গোলটি করেন ভিয়েৎস।বায়ার লেভারকুজেন থেকে গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দিয়ে প্রথম গোল পেতে অনেক ভুগতে হয় এই জার্মান মিডফিল্ডারকে। সেই দুঃসময় কাটিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে এই নিয়ে ছয়টি গোল করলেন তিনি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে ছয় গজ বক্সে জটলার মধ্যে বল পেয়ে দলের চতুর্থ গোলটি করেন কোনাতে। সম্প্রতি বাবার মৃত্যুর পর এদিনই প্রথম ম্যাচ খেলতে নামেন কোনাতে। গোল করার পর কাঁদতে দেখা যায় তাকে। এ সময় আলিসনসহ অন্য সতীর্থরা সান্ত্বনা দেন এই ফরাসি ডিফেন্ডারকে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026