এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন

দক্ষিণের জনপ্রিয় তারকা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলার পরিবারে নেমে এসেছে একসঙ্গে দ্বিগুণ আনন্দের ঢেউ। বছর দুয়েক আগেই প্রথম সন্তানের মুখ দেখেছিলেন এই তারকাদম্পতি। দীর্ঘ প্রতীক্ষার পর কন্যাসন্তান জন্মের সুখবর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তখনও থামেনি, এর মধ্যেই আবারও নতুন খুশির খবর জানুয়ারির শেষ প্রান্তে পৌঁছে গেল তাঁদের পরিবারে।

এক সময় সন্তান নেওয়ার ব্যাপারে অনীহাই প্রকাশ করেছিলেন রাম চরণ ও উপাসনা। পরে সেই সিদ্ধান্ত বদলে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান, কন্যা ক্লিন কারা কোনিডেলা। বিয়ের এক দশক পরে কোলজুড়ে সন্তান আসায় আনন্দ ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই সুখ যেন আরও বড় রূপ নিল খুব অল্প সময়ের ব্যবধানেই। প্রথম সন্তানের বয়স দু’বছর পূর্ণ হতেই আবারও মাতৃত্বের খবর ঘিরে জল্পনা শুরু হয়। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই।



শেষ পর্যন্ত জানুয়ারির শেষ দিনে পরিবার থেকেই এল নিশ্চিত সুখবর। উপাসনা জন্ম দিলেন যমজ সন্তানের এক কন্যা ও এক পুত্র। এই দ্বিগুণ আনন্দের কথা প্রকাশ্যে আনেন রাম চরণের বাবা, দক্ষিণের কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। তিনি জানান, মা ও দুই নবজাতকই সুস্থ আছেন। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে, সামাজিক মাধ্যমে ভেসে ওঠে শুভেচ্ছার ঢল।

দ্বিতীয় বার সন্তান আগমনের বিষয়ে তারকা দম্পতি আগেভাগে কিছু না বললেও মাসখানেক আগে উপাসনার একটি বার্তায় ইঙ্গিত মিলেছিল নতুন সূচনার। সেখানে তিনি লিখেছিলেন, এ বছর তাঁদের জীবনে আনন্দ দ্বিগুণ হতে চলেছে। সেই কথাই যেন সত্যি হয়ে ধরা দিল নতুন বছরের শুরুতেই। জানা যাচ্ছে, সন্তানদের সঙ্গে সময় কাটাতে কিছুদিন কাজ থেকে বিরতি নিতে পারেন রাম চরণ। ব্যস্ত সময়সূচির মাঝেও পরিবারের এই নতুন অধ্যায়কে ঘিরে এখন উৎসবের আবহ তাঁদের ঘরে।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026