জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করাহয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানিয়েছেন, সমন্বিত পদ্ধতিতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয় একটি গোষ্ঠী। পরে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটি ফেরত আনে সক্ষম হন তারা।
এতে বলা হয়, তবে এতে যে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, তাতে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এটি জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলন করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে জিডিতে উল্লেখ করা হয়েছে, জামায়াতের আমিরসহ দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলার ঘটনা ঘটেছে।