ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান

ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বাসিরাত জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থেই ইরানের সঙ্গে কোনো আলোচনা চান না। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব দাবি মেনে নিলেও ট্রাম্পের চাওয়া ভিন্ন কিছু। মূলত ট্রাম্পের গোপন চাওয়া হচ্ছে-ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র এবং অপমান করা।

শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, ‘ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত। কারণ বাস্তবতা হলো এক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং যৌক্তিক সবকিছুই মেনে নিয়েছে ইরান- যারমধ্যে আছে পারমাণবিক কার্যক্রম ব্যাপকভাবে সীমিত ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের বিষয়টি। এমনকি ইরান একটি কাঠামোর আলোকে উচ্চসমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদও সম্পূর্ণভাবে অপসারণও করতে রাজি হয়েছে।’

ওই প্রতিবেদন বলছে, ‘ট্রাম্প আলোচনা নিয়ে কোনো কথা বলছেন না। তিনি বলছেন আত্মসমর্পণ নিয়ে-এমন আত্মসমর্পণ যেখানে জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিতে হবে, সামরিক ক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে নির্ভরশীলতার দিকে ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্র কোনো আশ্বাস দিতে চায় না। তারা চায় ইরানকে নিরস্ত্র করতে। যার উদ্দেশ্য হলো ইরানকে অপমান ও খণ্ডবিখণ্ড করা।’

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুদিন আগে এক প্রতিবেদনে জানায়, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইউরেনিয়ামের সব মজুদ অপসারণ করতে হবে, দূরপাল্লার মিসাইল একটি নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনতে হবে, প্রক্সি বাহিনীকে সহায়তার কৌশল পরিবর্তন করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026