আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করে যোগ দিয়েছেন খেলাফত মজলিসে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়ার মাঠে আয়োজিত নির্বাচনী ওঠান বৈঠকে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা।
যোগদানকারী নেতাদের মধ্যে কয়েকজন হলেন, সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন ও সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের।
এ সময় যোগদানকারী নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।
ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান প্রমুখ।
এসএস/টিকে