ভলিবলের কোচ কামাল আর নেই

বেশ কিছুদিন ধরেই কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক খেলোয়াড় ও সংগঠক মোস্তফা কামাল। আজ (রোববার) ভোরে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন ৮৮ বছর বয়সী কামাল।

মোস্তফা কামাল ক্রীড়াঙ্গনে অন্যতম এক সব্যসাচী ব্যক্তিত্ব ছিলেন। ষাটের দশকে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবল খেলেছেন। পরবর্তীতে ভলিবলই ছিল তার ধ্যান-জ্ঞান। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচ হন। তিনি ভলিবল ফেডারেশনে সহ-সভাপতি ছিলেন দীর্ঘদিন। 

ভলিবল ছাড়াও ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মোস্তফা কামাল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটি ও পদে নানা ভূমিকা পালন করেছেন। খেলোয়াড়, কোচ ও সংগঠকের পাশাপাশি তিনি ক্রীড়া নিয়ে লেখালেখিও করেছেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অন্যতম সিনিয়র সদস্যও তিনি। ছয় যুগেরও বেশি সময় ক্রীড়াঙ্গনের অনেক খেলা ও সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকলেও ভলিবলের কামাল হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত। 

মোস্তফা কামালের নামাজে জানাজা আজ বাদ যোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার মরদেহ দাফন করা হবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কামালের মৃত্যুতে ক্রীড়া লেখক সমিতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করছেন। 

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026