জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি

সব সংস্করণে নিয়মিত খেলোয়াড়ের অভাবে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য প্রস্তাবিত এই চুক্তি তালিকায় মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকতে পারে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ও বেতন কাঠামো এখনো বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে অতীতের মতো এবার আর ‘এ প্লাস’ ক্যাটাগরি থাকছে না- এ বিষয়টি প্রায় নিশ্চিত।

এর আগে ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা ক্যাটাগরির পরিবর্তে এ প্লাস, এ, বি, সি ও ডি-এই পাঁচ ক্যাটাগরি চালু করেছিল। সে সময় সব সংস্করণে নিয়মিত খেলেন—এমন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা হয়েছিল।

বিসিবির উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকবাজকে বলেন, ‘এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এই ক্যাটাগরিতে থাকার অন্যতম শর্ত। আমরা ২৭ জনের একটি তালিকা তৈরি করেছি, এখন বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছি।’

২০২৫ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ায় নতুন তালিকায় নেই। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটারই এবারও তালিকায় জায়গা ধরে রেখেছেন।

এর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় ছয়জন নতুন ক্রিকেটার যুক্ত হতে হবেন। তারা হলেন-শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

চূড়ান্ত অনুমোদন পেলে বিসিবি শিগগিরই নতুন কেন্দ্রীয় চুক্তি ও সংশোধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026