গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি

গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পুয়ের্তো রিকান সুপারস্টার ব্যাড বানি। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি অনুষ্ঠানে ‘সেরা মিউজিকা উর্বানা অ্যালবাম’ বিভাগে পুরস্কার গ্রহণের সময় ব্যাড বানি বলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে আমি বলতে চাই—আইসিই আউট!'



তার এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা জোরালো করতালি দিয়ে সমর্থন জানান। বক্তব্যে ব্যাড বানি আরও বলেন, 'আমরা বর্বর নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই। আমরা মানুষ, আমরা আমেরিকান।'

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইসিইর অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিশেষ করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অভিবাসন নীতি নিয়ে অধিকারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও সামনে এসেছে। বিশেষকরে, আইসিই সদস্যদের গুলিতে দুই মার্কিন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এই শিল্পী।

চলমান এই পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাড বানি বলেন, 'এই পুরস্কার আমি উৎসর্গ করছি সেই সব মানুষদের জন্য, যারা নিজেদের স্বপ্নের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে।'

গ্র্যামির মতো বৈশ্বিক মঞ্চে ব্যাড বানির এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও মানবাধিকার প্রশ্ন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026