প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এমন ন্যায়বিচার কায়েম করা হবে, যেখানে বিচার করতে গিয়ে দেখা হবে না কে প্রেসিডেন্ট আর কে সাধারণ মানুষ। যে অপরাধ করলে সাধারণ মানুষ শাস্তি পাবে, সেই একই অপরাধ প্রেসিডেন্ট করলেও তিনি শাস্তি পাবেন। একই বিচার ও শাস্তি হবে, বিচার আর কারো মুখের দিকে তাকিয়ে হবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা বসন্তের কোকিল না, আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাইনি। আমরা বিপদের সময়ও দেশে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকি। ভবিষ্যতেও পড়ে থাকব। দেশবাসীর বুকেই বিছানা চাই, অন্য কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নেই। বাংলাদেশ আমাদের যা দান করেছে, এটাই যথেষ্ট।’

দেশ থেকে পলাতক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘এদেশ থেকে তারা চলে যায় কেন? যাদের নিজেদের সৃষ্ট ফ্যাসিবাদের যন্ত্রণা সহ্য হয় না। যারা মনে করে এদেশ নিরাপদ নয়, উন্নত নয়। দেশ উন্নত হতে বাধা দিয়েছিল কে? তোরা পালাক্রমে দেশ শাসন করলি, তাহলে এ দেশ উন্নত করলি না কেন?’

একটি দলের প্রতি ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘একদল মতলববাজ ও ধান্দাবাজ জাতিকে বিভক্ত করতে চায়। জাতির মধ্যে হিংসা ও প্রতিহিংসা সৃষ্টি করে, চারদিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা দেশের সম্পদ লুট করেছে। রাজনীতি ব্যবসা নয়, রাজনীতি চাঁদাবাজি নয়। যুগ যুগ ধরে এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে। তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে তারা ব্যবসা করেছে।’

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজনে জীবন দেব, কিন্তু এদেশের মায়েদের গায়ে হাত দিতে দেব না। ঘরে, রাস্তায় এবং কর্মস্থলে তারা নিরাপদ থাকবেন। কর্মস্থলে তারা অত্যন্ত মর্যাদার সাথে কাজ করবেন। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026