রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আমরা যদি সেই রক্তের ঋণ ভুলে যাই, তবে আমরা বিশ্বাসঘাতকতা করব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের ফতেপুর বাজারে স্থানীয় এলাকাবাসী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘জুলাইয়ের অভ্যুত্থানের পর আমরা সবাই মিলে আলোচনা করে, বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো মিলে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি ও স্বাক্ষর করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে এই জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট হবে। আপনাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কারণ এই সনদের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার যে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট চরিত্র, সেখান থেকে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার পথ উন্মোচন করব।’

তিনি আরও বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের অনুমোদনের পরে এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করবে। ফলে কোনো আদালত এটি বাতিল করতে পারবে না। তাই আগামী জাতীয় সংসদ পাঁচ বছর সংসদ হিসেবে কাজ করবে। তবে প্রথম ছয় মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। কাজেই এই দুটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভোটের সিদ্ধান্ত আপনারা নিয়েছেন ‘হ্যাঁ’ ভোট। আর দ্বিতীয় ভোটটি সাধারণ ভোট।’

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে নারী, শিশু, বৃদ্ধসহ আবু সাঈদ, মুগ্ধ, শাকিল এবং পাহাড়ি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই প্রাণ দিয়েছে। জনগণ বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। এই বিষয়টি আমাদের মনে রাখা দরকার। যে জনগোষ্ঠী তার আত্মত্যাগকে স্মরণ রাখে না, তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাই রক্তের ঋণে আবদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।’

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সাকি বলেন, ‘মনে রাখতে হবে, ন্যায়বিচার ছাড়া এই রাষ্ট্র টিকে থাকবে না। প্রবল বৈষম্যের সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর পর আমরা ভোট দেয়ার সুযোগ পেয়েছি। আমাদের এই ভোট ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে হবে। মানুষ যেন বিশ্বাস করতে পারে যে সুষ্ঠু ভোট হচ্ছে, সেরকম একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও ভোট খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ছাড়া একটি জনগোষ্ঠীর বিভিন্ন অংশের স্বার্থের প্রকাশ ঘটানো সম্ভব নয়। রাষ্ট্র যদি দরকষাকষি করে সমাধান না আনে, তবে জনগোষ্ঠী বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়বে। এই বিভক্তি ভাঙন কিংবা ধ্বংস ডেকে আনতে পারে।’

ভবিষ্যৎ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘এরপর যত স্থানীয় নির্বাচন হবে, সব জায়গায় সুষ্ঠু নির্বাচন হলে তারা ঠিকভাবে কাজ করেছে কিনা, আপনারা তা যাচাই করতে পারবেন। এর মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

সমাবেশে তিনি সবাইকে ‘মাথাল’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026