নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিজড়া জনগোষ্ঠীর আনোয়ারা ইসলামী রানী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আনোয়ারা ইসলাম রানী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি রংপুর-৩ আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। এ সময় প্রার্থিতা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে হরিণ প্রতীকে ভোট না দেয়ার জন্য তিনি আহ্বানও জানান ।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল, প্রার্থী, তাদের সমর্থক এবং আমার নির্বাচনী কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি।

কারো সঙ্গে আপোষ কিংবা বিক্রি না হয়ে বৈষম্যের প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন দাবি করে রানী বলেন, আমাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না। আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপোষ করে না। এটি কোনো বিদায় নয়; এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ়, নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান। একই সঙ্গে আমার এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি জানিয়ে আমার হাতকে শক্তিশালী করবেন, যাতে করে হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে আনোয়ারা ইসলাম রানী বলেন, সময়ের পরিবর্তন হয়েছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের প্রত্যাশিত পরিবর্তন এখনও হয়নি। রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে আমাদের মৌলিক অধিকারগুলো দীর্ঘদিন ধরে নিশ্চিত হয়নি। ফলে আমাদের ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি এই শব্দটিকে সমর্থন করি না। আমরা পিছিয়ে পড়া নই, পিছিয়ে রাখা। আমরা কেউ সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমরা মূলধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণ চাই।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে এবং জুলাই জাতীয় সনদের ভবিষ্যতের পথরেখা প্রণয়নের পূর্বেই আমাদের জন্য অ্যাফারমেটিভ অ্যাকশন প্রয়োগের দাবি জানিয়ে আসছি। অ্যাফারমেটিভ অ্যাকশন হলো এমন একটি রাষ্ট্রীয় উদ্যোগ, যার মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। নারীদের ক্ষেত্রেও একসময় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

হিজড়া জনগোষ্ঠীকে সামনে থেকে প্রতিনধিত্ব করা এই মানবাধিকারকর্মী বলেন, ১৯৭৩ সালে যেখানে ১৫টি সংরক্ষিত আসন ছিল, তা পর্যায়ক্রমে বেড়ে আজ ৫০টিতে পৌঁছেছে। এর ফলশ্রুতিতে আমাদের মা ও বোনেরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে অগ্রগতি অর্জন করছে। কিন্তু ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোন সংরক্ষিত আসন দেয়া হয়নি। নারীদের পাশাপাশি হিজড়া সম্প্রদায়সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি। আমরাও সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়া হোক।

আনোয়ারা ইসলাম রানী বলেন, যুগের পর যুগ ধরে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী, আদিবাসী, হরিজনসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং নানাবিদ বঞ্চনার শিকার। পৈতৃক সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। সামাজিক বঞ্চনা একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে লাশ দাফন করতেও বাধার সম্মুখীন হতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই প্রান্তিকতার অবসান চাই।  

প্রসঙ্গত, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি এবং রূপান্তরের উদ্যোক্তা। তিনি সবশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চমক দেখিয়েছেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ৮১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026