সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকেই ধরা হচ্ছে হট ফেবারিট। অথচ পুঁচকে যুক্তরাষ্ট্র আর একটু হলে তাদের বিরুদ্ধে এবারের আসরের প্রথম অঘটনের জন্ম দিয়েই ফেলেছিল। ভাগ্যিস সূর্যকুমার যাদব অমন দুর্দান্ত অধিনায়কোচিত ইনিংসটা খেললেন। শেষ পর্যন্ত লড়ে দলের অর্ধেকের বেশি রান একাই করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য, এনে দিলেন চ্যালেঞ্জিং স্কোর। সেই রান তাড়া করে অবশ্য সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো যুক্তরাষ্ট্র এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই কাঁপন ধরিয়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বুকে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে ভারত।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে অধিনায়ক সূর্যকুমারের ৪৯ বলে অপরাজিত ৮৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে । জবাবে শেষ পর্যন্ত খেলে ৮ উইকেটে ১৩২ রান করতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র।

এদিন ভারতের শুরুটা ছিল ভয়াবহ। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা এদিন মেরেছেন গোল্ডেন ডাক। আলি খানের ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ দেন তিনি।

তবে ভারত আসল ধাক্কা খায় স্ক্যালওয়েকের করা ষষ্ঠ ওভারে। এক ওভারেই ইশান কিশান (১৬ বলে ২০), তিলক ভার্মা (১৬ বলে ২৫) এবং শিভাম দুবেকে (গোল্ডেন ডাক) আউট করেন এই এই ডানহাতি পেসার। ৪৫ থেকে ৪৬ এই এক রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ভারত।

রিঙ্কু সিংকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন সূর্য। এই জুটিতে যোগ হয় ২৬ রান। ১৪ বলে ৬ রান করে মোহাম্মদ মহসিনের বলে আউট হন রিঙ্কু। ৫ রান করে হার্দিক পান্ডিয়াও হারমিত সিংয়ের করা পরের ওভারে বিদায় নিলে ভারতের স্কোর দাঁড়ায় ৭৭-৬!




এমন এক পরিস্থিতিতে বলতে গেলে একাই লড়েছেন সুর্য। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলার পথে যা একটু সঙ্গ পেয়েছেন অক্ষর প্যাটেলের থেকেই। ১১ বলে ১৪ রান করেন এই অলরাউন্ডার। আর্শদীপ সিং করেন ৪ রান।

সূর্য কঠিন পিচে ৪৯ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংসটা খেলার পথে হাঁকিয়েছেন ১০ চার ও ৪ ছক্কা।

যুক্তরাষ্ট্রের পক্ষে স্ক্যালওয়েক ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। হারমিত ২৬ রানে ২ এবং ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছে মহসিন। আলী খানও ২ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। ভারত বড় স্কোর গরেছে মূলত সৌরভ নেত্রাভালকারের ওপর চড়াও হয়ে। এই বাঁহাতি পেসার ৪ ওভারে খরচ করেছেন ৬৫ রান।

জবাব দিতে নেমে অবশ্য জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। মাত্র ৩ ব্যাটার পেরেছেন দুই অঙ্কের রান করতে। ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে একটু বিনোদিত করেছেন শুভম রঞ্জন। ৩১ বলে ৩৭ রান করেছেন কৃষ্ণমূর্তি। ৩৪ বলে ৩৪ রান করেছেন মিলিন্দ কুমার।

ভারতের পক্ষে সিরাজ ৩টি, আর্শদীপ ও অক্ষর প্যাটেল ২টি করে এবং বরুণ চক্রবর্তী ১টি উইকেট শিকার করেন।  

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026