বান্ধবীকে হয়রানির প্রতিবাদ, রিফাত স্টাইলে ছাত্র খুন (ভিডিও)

বরগুনায় আবারও রিফাত স্টাইলে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বান্ধবীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ওই হত্যার ঘটনা ঘটে। এবার হত্যার শিকার হয়েছেন এসএসসি ফলপ্রার্থী ছাত্র। নির্মম ওই হত্যাকাণ্ডের সময় অনেকেই উপস্থিত থাকলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়ে ওই হত্যার ঘটনা ঘটে। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, সোমবার (২৫ মে) বিকেলে বরগুনা সদর উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। ওই হত্যাকাণ্ডের সময় আশপাশে লোকজন জড়ো হলেও এগিয়ে আসেনি কেউ। হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে দেখা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, বরগুনায় কোনো কিশোর গ্যাং নেই। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। দায়ের হয়নি কোন মামলাও।

স্বজনরা জানান, ঈদের শেষ বিকেলে পার্শ্ববর্তী গুলবুনিয়া এলাকায় পায়রা নদীর পাড়ে ঘুরতে যায় বরগুনা সদরের লবণগোলা এলাকার এসএসসি পরীক্ষার্থী হৃদয়। এ সময় ১০ থেকে ১৫ জন কিশোর লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হলে তাকে উদ্ধার করে নেয়া হয় সদর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার (২৬ মে) সকালে তাকে নেয়া হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায় হৃদয়।

হৃদয়ের বন্ধু মিঠুন রায় জানান, হৃদয়সহ তারা সাতজন বন্ধু ঈদের দিন বিকেলে পায়রা নদীর পাড়ে গোলবুনিয়া ব্লক ইয়ার্ডে ঘুরতে যায়। এসময় হৃদয়ের সাথে হৃদয়ের এক বান্ধবীর দেখা হয়। এসময় হৃদয় তার ওই বান্ধবীর সাথে কথা বলতে থাকে। সেসময় ইউনুস, নয়ন, হেলাল এবং নোমানসহ তাদের সহযোগীরা বাজে মন্তব্য করতে থাকে। হৃদয় এর প্রতিবাদ করলে কিছুক্ষণ পরেই তারা ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা নিয়ে হৃদয়ের উপর আঘাত হানতে থাকে। এসময় হৃদয়ের বন্ধুরা বাধা দিতে গেলে তাদের উপরেও হামলা চালায় ওই সন্ত্রাসীবাহিনী। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হৃদয়কে ফেলে পালিয়ে যায় তারা। নিহত হৃদয় বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা দিয়েছে।

ভিডিও : 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026