শ্রীপুরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের ধর্ষণের শিকার পোশাক শ্রমিক

স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন এক নারী। কর্মস্থলে আসা-যাওয়ার পথে স্থানীয় পিকআপ চালক পারভেজের সঙ্গে প্রথমে পরিচয় এবং পরে তা প্রণয়ে পরিণত হয়। গত ১৮ জুলাই বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন পারভেজ। পরে তাকে রেখে পারভেজ পালিয়ে যান। এ ঘটনার পরেরদিন রাতে ওই নারী পিকআপ মালিক স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিন পারভেজের বাড়িতে যান বিচার নিয়ে। তিনি ঘটনার বিস্তারিত ওই ইউপি সদস্যকে জানান। ঘটনা শুনে পারভেজের বিচার ও তার সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাসে ওই নারীকে মোটরসাইকেলে তুলে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে গজারি বনের ভেতরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যান ইউপি সদস্য কলিম উদ্দিন। সেখানে ওই নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন কলিম উদ্দিন।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে। এ ঘটনায় শনিবার দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে এমনই অভিযোগ করেছেন ওই নারী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান।

মামলায় অভিযুক্তরা হলেন- কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে কলিম উদ্দিন (৪০), পিকআপ চালক পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ইউপি সদস্য কলিম উদ্দিন ধর্ষণ শেষে তাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন এবং ঘটনাটি কাউকে জানালে তাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন ওই ইউপি সদস্য।

পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে শনিবার দুপুরে পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026