ফাইনালে উঠার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি ঢাকা-রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচেই নির্ধারণ হবে শুক্রবার কুমিল্লার বিপক্ষে ফাইনাল খেলবে কোন দল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে।

বিপিএলের চলতি আসরে তৃতীয়বারের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হচ্ছে সাকিবের দল ঢাকা। এর আগে দুই ম্যাচে একটি করে ম্যাচ জিতেছে দু’দল। প্রথম ম্যাচে ঢাকা জিতেছে মাত্র ২ রানে। আর দ্বিতীয়টিতে ৮ উইকেটে জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর।

রংপুরের দুই মারকুটে ব্যাটসম্যান হেইলস ও ডি ভিলিয়ার্সের দেশে ফিরে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে রয়েছে রংপুর। যদিও এটা ঢাকার জন্য স্বস্তির খবর হতে পারে। তবে রাইলি রুশো আর টি-টোয়েন্টির রাজা খ্যাত ক্রিস গেইল আছেন রংপুরের অন্যতম ব্যাটিং অস্ত্র হিসেবে। কিন্তু চলতি বিপিএলে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি গেইল। তবে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের এই গেইলকে নিয়েই যত ভয় ঢাকা ডায়নামাইটসের।

এই ভয়ের কথা অকপটে জানালেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ক্রিস গেইল খেলতে পারছে না, এটি আসলে ভয়েরই কারণ। এর আগের ফাইনালে ক্রিস গেইলের একশই আমাকে পেছনে ফেলে দিয়েছিল আসলে। ক্রিস গেইল হলো ক্রিস গেইল।

রুশো আর ক্রিস গেইল ছাড়াও বল হাতে দলকে টেনে নিচ্ছেন কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও আছেন ফরহাদ রেজা, শফিউল ইসলাম আর নাজমুল ইসলাম অপুরা।

অন্যদিকে ঢাকা দলের নেতৃত্বে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে উজ্জল এই অলরাউন্ডারের সঙ্গে দলের ব্যাটিং অস্ত্র হিসেবে আছেন হজরতউল্লাহ জাজাই, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল আর কাইরন পোলার্ডদের মতো তারকারা। এই দলের বোলিং অস্ত্র হিসেবে থাকছেন রুবেল হোসেন, কাজী অনিক, পোলার্ড, রাসেলরা।

তাই বিপিএল দর্শকদের জন্য আরও একটি ‘বিগ ম্যাচ’র অপেক্ষা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026