মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা আশঙ্কামুক্ত  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুটিংস্থলে মোটরসাইকেল দুর্ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা আহত হলেও তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাংচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার শুটিংস্পটে নায়িকা পূর্ণিমা মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নায়ক ফেরদৌস জানান, সিনেমার চরিত্রের একটি অংশে চিত্র নায়িকা পূর্ণিমা এনজিও কর্মির চরিত্রে এবং আমি সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রের একটি অংশে, পূর্ণিমার মোটরসাইকেলের পেছনে বসে আমি এলাকা ঘুরে দেখার দৃশ্য ধারণ করার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আমাদের শরীরে চাপা দেয়।

পরে শুটিং ইউনিটের সদস্যরা তাদের উদ্ধার করে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেন।

এ বিষয়ে জুনিয়র কনসালটেন্ট ডা.আ ফ ম আবদুল হক জানান, নায়ক ফেরদৌস ডান পায়ের গোড়ালির ওপরে মাংসে আঘাত পেয়েছেন। নায়িকা পূর্ণিমা ডান হাতের কাধে এবং কনুতে হালকা ব্যাথা পেয়েছেন। তবে বর্তমানে তারা আশঙ্কা মুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে বলে তিনি জানান।

 

‘গাঙচিল’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ফেরদৌস-পূর্ণিমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন দুজনকে কোম্পানীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়েছে। শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনকে এক্সরে করা হয়েছে। তারপর বলতে পারব! বেশি সমস্যা হলে শুটিং বন্ধ থাকবে।

‘গাঙচিল’ ছবিটি নির্মিত হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। এই ছবিতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান এবং বিশেষ চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মর্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026