৯ বছর ও ৪৭ টেস্টের অপেক্ষার অবসান এবাদতের হাত ধরে

দীর্ঘ নয় বছরের অপেক্ষার পর আবারও ফাইফার কোনও বাংলাদেশি পেসারের। সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন পেসার রবিউল ইসলাম। এরপর ৪৭ টেস্টের অপেক্ষা। কাছে গিয়েও দেখা মেলেনি ফাইফারের। কিন্তু কে জানতো সেই আক্ষেপ ঘুচাবেন ক্যারিয়ারের প্রথম ১০ টেস্টে ইতিহাস সেরা বাজে বোলিংয়ের রেকর্ড গড়া এবাদত। 
 

বুধবার (৫ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টের শেষ দিনে মাঠে নামে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই অবসরের ঘোষণা দেয়া রস টেইলরকে বোল্ড করেন এবাদত। সেই সঙ্গে বাংলাদেশি পেসারদের পাঁচ উইকেটের আক্ষেপ ঘোঁচান এবাদত। এর আগে ২০১৩ সালে হারারেতে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন পেসার রবিউল ইসলাম। সেবারও বাংলাদেশের অপেক্ষা ছিল তিন বছরের।

রবিউলের পর বাংলাদেশের হয়ে ৩০টি ফাইফারের ঘটনা ঘটলেও সবগুলোর কীর্তি গড়েছিলেন স্পিনাররা। এবার সে ধারা ভাঙলেন এবাদত। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেলেন কোনও বাংলাদেশি পেসার। এর আগে ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন পেসার রুবেল হোসেন।

লাল বলের ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ চারবার পাঁচ উইকেট শিকার শাহাদাত হোসেনের। আর বাংলাদেশের হয়ে প্রথম পেসার হিসেবে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন পেসার মাঞ্জারুল ইসলাম। দেশের বাইরে বাংলাদেশের কোনও পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড এবাদতের। তবে দেশ-বিদেশ মিলিয়ে তার চেয়েও ভালো বোলিং ফিগার রয়েছে একজনের। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২তম বারের ফাইফারের দেখা পেলো বাংলাদেশি বোলাররা। এছাড়াও পঞ্চম বাংলাদেশি পেসার হিসেবে এ কীর্তি গড়েন তিনি।

ক্যারিয়ারের ১১তম টেস্টে এসে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে চার উইকেট নিয়ে দিন শেষ করেছিলেন এবাদত। দিনের শুরুতে আরও দুই উইকেট নিয়ে ফাইফারের পাশাপাশি ছয় উইকেট পূর্ণ করেন তিনি। কিউইদের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেন এবাদত।

Share this news on:

সর্বশেষ

img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026