© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে বাস উল্টে নিহত ২৭, আহত ২০

শেয়ার করুন:
চীনে বাস উল্টে নিহত ২৭, আহত ২০

চীনে বাস উল্টে নিহত ২৭, আহত ২০

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২২

<div>চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্ত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। 

রোববার (১৮ সেপ্টেম্বর) গুইঝো প্রদেশের কিয়ানানের এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশটিতে চলতি বছরের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা এটি। 

সান্দু কাউন্টির পুলিশ এক বিবৃতিতে বলেছে, রাস্তার পাশে বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে বাসে ৪৭ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহত ২০ জনের চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।

গত জুনে গুইঝো প্রদেশেই একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হলে একজন চালক নিহত হন।

এর আগে মার্চ মাসে একটি চীনা যাত্রীবাহী প্লেন দুর্ঘটনায় ১৩২ জনের সবাই নিহত হয়। যা কয়েক দশকের মধ্যে চীনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। 

মন্তব্য করুন