© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়ের কি নাম রাখলেন আলিয়া-রণবীর?

শেয়ার করুন:
মেয়ের কি নাম রাখলেন আলিয়া-রণবীর?
মোজো ডেস্ক
০৯:৪৬ পিএম | ২৪ নভেম্বর, ২০২২
জন্মের তিন সপ্তাহ হলো। এই মুহর্তে বলিউডের সবচেয়ে আলোচিত স্টারকিড হয়ে উঠেছে রণবীর-আলিয়ার সন্তান। অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি। ঠাকুরদা ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন এই দম্পতি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানালেন তাঁদের মেয়ের নাম ‘রাহা’ (Raha Kapoor)।

নাতনির জন্য ‘রাহা’ নামটি বেছে নিয়েছেন স্বয়ং নীতু কাপুর। এদিন আলিয়া ইনস্টাগ্রাম পোস্টে লেখেন- ‘রাহা নামটি বেছে নেন তার অভিজ্ঞ এবং মিষ্টি দাদি (ঠাকুমা)। রাহার আক্ষরিক অর্থ হল ‘স্বর্গীয় পথ’। তবে সহিলি (Swahili) ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ আর বাংলায় রাহা নামের অর্থ বিশ্রাম, আরাম, ত্রাণ। আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ। আর একদম ওর নামের সঙ্গে মিলিয়েই প্রথমবার যখন ওকে আমরা হাতে ধরেছি, এই সবকিছু আমরা অনুভব করেছি! ধন্যবাদ রাহা, আমাদের পরিবারকে প্রাণশক্তিতে ভরিয়ে তোলবার জন্য। মনে হচ্ছে আমাদের জীবনটা সবে শুরু হল'।

এই পোস্টের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। যেখানে মেয়ের দেখা মিলল বাবার কোলে। পাশেই দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। রাহার মাথার একরাশ চুল ছবিতে ধরা পড়েছে। আর ঘরের অফ-হোয়াইট দেওয়ালে ঝুলছে ফুটবল ক্লাব বার্সেলোনার খুদে জার্সি। সেখানেই রাহা-র নাম লেখা রয়েছে।

গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। দীর্ঘ পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করবার পর চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। বিয়ের দেড় মাসের মাথায় প্রেগন্যান্সি নিউজ ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া। কেরিয়ারের মাত্র ২৯ বছরেই মেয়ের মা হয়েছেন মহেশ ভাট কন্যা।

মন্তব্য করুন