প্রেসিডেন্টের পতন চেয়ে আলজেরিয়ায় বিশাল বিক্ষোভ

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফ্লিকার ২০ বছরের শাসনের অবসান চেয়ে রাস্তায় নেমেছে লাখো মানুষ।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী আলজিয়ার্সে দেশটির জাতীয় পতাকা নিয়ে  বুতাফ্লিকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাজধানী ছাড়াও বেজিয়া, অরান, বাটনাসহ অন্যান্য শহরেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর আলজিয়ার্সে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে থাকে। ৮২ বছর বয়সী রাষ্ট্রপতির তরুণ প্রজন্মের নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে তারা। যদিও বিকালের দিকে বিক্ষোভকারীদের সংখ্যা কমতে থাকে।

২৩ বছর বয়সী ইজিদ আম্মারি নামের এক বিক্ষোভকারী বলেন, বুতাফ্লিকাকে দ্রুত ক্ষমতা থেকে সরে যেতে হবে।

ডা. মাদিজিন বেঞ্জিদা নামের এক বিক্ষোভকারী বলেন, যারা মনে করছে আমরা ক্লান্ত, তারা ভুল। আমাদের প্রতিবাদ বন্ধ হবে না।

রয়টার্স আরও জানায়, বিক্ষোভের ঘটনায় বড় কোনো সংঘর্ষ না হলেও বিক্ষোভকারীদের হামলায় ১১ জন পুলিশ আহত হয়েছেন। বিক্ষোভে অংশ নেয়া ৭৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

আলজেরিয়ার জাতীয় পুলিশ (ডিজিএসএন) এর একটি বিবৃতিতে বলা হয়েছে, গণহত্যা, চুরি এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ধ্বংসযজ্ঞে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026