পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই ঘটনা ঘটে।

কেয়ামারি পুলিশ এক বিবৃতিতে হতাহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের বেশির ভাগই নারী। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।


পুলিশ সার্জন সুমাইয়া সাইদ ডন ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে ৯ জনের মরদেহ আব্বাসী শহীদ হাসপাতালে ও দুজনের সিভিল হাসপাতালে পাঠানো হয়।

কেয়ামারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি বলেছেন, এফকে ডাইয়িং কোম্পানি সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেড এস্টেট এলাকায় অবস্থিত। কোম্পানি কর্তৃপক্ষ জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল।

তিনি বলেন, প্রায় ৪০০ নারী এসেছিলেন। আরও ভিড় বাড়তে পারে আশঙ্কায় কোম্পানির কর্মীরা দরজা বন্ধ করে দেন। ভেতরে যারা ছিলেন, তাদের লাইনে দাঁড়ানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি স্থানীয় পুলিশকেও এ বিষয়ে অবহিত করা হয়নি।

এএসপি জানওয়ারি বলেন, বেশ কয়েকজন নারী গরমে ও পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আর নারীদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না বলে বলা হচ্ছে।

জুলফিকার নামে ওই কারখানার মালিককে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

কেয়ামারির জেলা প্রশাসক মুখতিয়ার আব্রো বলেন, কারখানার মালিক জেলা প্রশাসনের কাছ থেকে অনাপত্তি সনদ নেননি এবং নিরাপত্তাও চাননি।

তিনি বলেন, সাত কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মালিককেও জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।

Share this news on:

সর্বশেষ

img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026