জয়পুরহাটে নির্বাচনী বিরোধে প্রাণ গেল দুজনের

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার রাতে কালাই উপজেলার পুনট মাইশ্যপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- আফতাব উদ্দিন (৫০) প্রনথ ইউনিয়নের মোল্লাপাড়ার মৃত সাত্তার সরকারের ছেলে এবং রতন মোহন্ত (৪৫) উপজেলার মহিশ্যাপাড়া এলাকার মৃত চারু মহন্তের ছেলে। আহত ব্যক্তিদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে কালাই উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমানের সঙ্গে একই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীর বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে উদয়পুরের মসলিনগঞ্জ বাজারে যাওয়ার পথে পুনট মাইশ্যপাড়ায় ওয়াজেদ আলীর সমর্থকদের সঙ্গে মিনফুজুরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।

শনিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে জানায় পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান,বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যুর খবর পেয়েছেন। আর রতনের মৃত্যুর খবর তার পরিবার নিশ্চিত করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহত হওয়া ব্যক্তিরা মিনফুজুরের সমর্থক।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026