জাবি ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা এক বহিরাগত ব্যক্তিকে আটক করে মুঠোফোন, মানিব্যাগসহ নগদ অর্থ ছিনিয়ে নেন। পরে ওই ব্যক্তিকে মারধরও করা হয়।

শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছনে এ ঘটনা ঘটে।

মারধর ও ছিনতাইয়ের শিকার মনির হোসেনকে (৩০) আহত অবস্থায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিচার চেয়ে মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের সময় ছাত্রলীগের তিন কর্মীকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী হাতেনাতে ধরেছেন। বাকি দুজন পালিয়ে যান।

আটক ছাত্রলীগের কর্মীরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের হলের আবাসিক ছাত্র সঞ্জয় ঘোষ, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আল রাজী, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের রায়হান পাটোয়ারি।

সঞ্জয় ঘোষ বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও বাকি দুজন ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তারা তিনজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

পলাতক দুজন হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র শাহ মুসতাক সৈকত এবং দর্শন বিভাগের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র মোকাররম শিবলু।

তারা দুজন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ছাত্র ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

প্রক্টর কার্যালয় সূত্র অনুযায়ী, গত বছরের ১০ ডিসেম্বর রায়হান পাটোয়ারিকে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার দায়ে দুই বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে ওই বছরের ২২ জুন ক্যাম্পাসে দুজন দর্শনার্থীর কাছ থেকে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল।

ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ে শ্বশুরের কোয়ার্টারে বেড়াতে আসেন মনির হোসেন। শনিবার ভোরে তিনি তার কর্মস্থলে যোগদানের জন্য বিশমাইল এলাকায় সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা তাকে আটক করে মুঠোফোন, মানিব্যাগসহ নগদ অর্থ ছিনিয়ে নেন।

একপর্যায়ে মনির হোসেন পালানোর চেষ্টা করলে তাকে ধরে ইজিবাইকে করে বোটানিক্যাল গার্ডেনের পেছনে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তারা মনির হোসেনকে বেধড়ক মারধর করেন। পরে তারা মনিরের স্ত্রীর কাছে মুঠোফোনে ১ লাখ টাকা দাবি করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলে যান। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের কর্মীরা পালানোর চেষ্টা করেন। কর্মচারীরা তাদের মধ্যে তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন।

শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, বিষয়টা আমি শুনেছি। অভিযুক্তদের কেউ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনেরও দায়িত্ব আছে। সঞ্জয়কে ছাড়া বাকিদের চিনি না।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান বলেন, ‘ঘটনার সঙ্গে ছাত্রলীগের কর্মীরা যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাখা ছাত্রলীগের সভাপতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আটক তিনজনের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীকাল ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে। শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026