ঋণ অবলোপন নীতিমালা শিথিল করছে বাংলাদেশ ব্যাংক  

 

আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। যার ফলে তিন বছর ধরে মন্দ অবস্থায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ অবলোপন করতে পারবে ব্যাংক। এ ছাড়াও দুই লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবেনা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়।

সার্কুলার জারির আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরের পুরনো মন্দ ঋণ অবলোপন করতে পারত। একই সঙ্গে ৫০ হাজার টাকা পর্যন্ত যে কোনও ঋণ মামলা ছাড়া অবলোপন করা যেত। এর বেশি অঙ্কের ঋণ অবলোপনের আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মামলা করতে হতো।

সার্কুলারে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া কোনও ঋণ, লিজ বা বিনিয়োগ অবলোপন করা যাবে না। অবলোপনযোগ্য ঋণের বিপরীতে আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে বন্ধকী সম্পত্তি থাকলে তা বিক্রির চেষ্টা করতে হবে। বিক্রি করা গেলে তা সমন্বয় করতে হবে।

বিক্রির প্রচেষ্টা ব্যর্থ হলে কিংবা গ্যারান্টারের কাছ থেকে পাওনা আদায়ে অসমর্থ হলে তা অবলোপনের আওতায় আসবে। ওই ঋণের বিপরীতে আরোপিত স্থগিত সুদ বাদ দেয়ার পর অবশিষ্ট যে সুদ থাকবে তার বিপরীতে সমপরিমাণ প্রভিশন রাখতে হবে।

তবে কোনও ঋণ আংশিকভাবে অবলোপন করা যাবে না। পরিপূর্ণভাবে অবলোপন করতে হবে। আগে আংশিকভাবে ঋণ অবলোপন করা যেত।
সার্কুলারে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব বিবেচনায় মৃত ব্যক্তির নিজ নামে অথবা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামের ঋণ, লিজ বা বিনিয়োগ অর্থঋণ আদালতে মামলাযোগ্য না হলে মামলা ছাড়াই অবলোপন করতে পারবে।

তবে একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মৃত ব্যক্তির উপার্জনক্ষম উত্তরসূরি রয়েছে কিনা তা বিবেচনায় নিতে হবে। আলাদা ইউনিটের মাধ্যমে অবলোপন করা ঋণ আদায় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এসব বিষয় কেন্দ্রীয় ব্যাংককে ত্রৈমাসিক ভিত্তিতে জানাতে হবে।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026