মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ছয় বাংলাদেশিসহ নিহত ১১  

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৩ জন।

রোববার রাত ১১টার দিকে কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস-৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে তিন নারীসহ দশজনই বিদেশি কর্মী। তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছে।

নিহতরা হলেন- মোহাম্মদ সোহেল, মো. মমিন, আল আমিন, রাকিব মহসিন, গোলাম ও রামু চৌধুরী। আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস। তাদের মধ্যে মো. নাজমুল হক , মো. রজবুল ইসলাম, ইমরান হোসাইন সেরডাং হাসপাতালে এবং জাহিদ হাসান, সামিম আলী, মোহাম্মদ ইউনূস ও মো. রাকিব পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দরের এমএএস কার্গো কমপ্লেক্সের ৪৩ জন কর্মী ছিলেন ওই বাসে। রাতের পালার ডিউটির জন্য বিভিন্ন হোস্টেল থেকে তাদের নিয়ে কার্গো কমপ্লেক্সে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। চাকা পিছলে গিয়ে বাসের সামনের অংশ রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।

পুলিশ ও এমএএস কার্গো কর্তৃপক্ষের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানায়, ওই বাসের মালয়েশীয় চালক এবং আটজন বিদেশি শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

জেলা পুলিশের সহকারী কমিশনার জুলফিকার আদমশাহ বলেন, আমরা দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান মোহাম্মদ ফাদিল সালেহ বলেন, তারা ওই দুর্ঘটনার খবর পান রাত সোয়া ১১টার দিকে। আরোহীরা ভেতরে আটকা পড়েছিলেন। বাসের কয়েকটি অংশ কেটে তাদের বের করতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।

এদিকে বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026