প্লেসমেন্ট শেয়ারধারীর সংখ্যা ৫০ জনে সীমিত রাখতে চায় ডিএসই

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির মূলধন বাড়ানোর ক্ষেত্রে প্লেসমেন্ট শেয়ারধারণকারীর সংখ্যা ৫০-এ সীমাবদ্ধ রাখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে মোট ইস্যুকৃত শেয়ারের ২৫ শতাংশের বেশি প্লেসমেন্ট শেয়ার ইস্যু না করার পাশাপাশি প্রাইভেট প্লেসমেন্ট ধারণকারীদের ক্ষেত্রে লেনদেন শুরুর তারিখ থেকে এক বছরের লকইন পিরিয়ড আরোপ করাসহ পুঁজিবাজার উন্নয়নে বেশকিছু প্রস্তাব দিয়েছে এক্সচেঞ্জটি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের কাছে প্রতিবেদন আকারে এই প্রস্তাবগুলো তুলে ধরেন ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, লোকসানি স্বল্প মূলধনি কোম্পানির ক্ষেত্রে সার্কিট ব্রেকার তুলে দিতে হবে, যাতে কেউ অনৈতিক সুবিধা নিতে না পারে।


পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করার জন্য সরকারি কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসতে সরকারের পাশাপাশি বিএসইসিকে উদ্যোগ নিতে হবে।
এছাড়া বিদ্যুৎ খাত, এলএনজি টার্মিনাল ও বড় আকারের অবকাঠামো প্রকল্পের অনুমোদন দেয়ার সময় স্টক এক্সচেঞ্জে এর ৩০ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়টি বাধ্যতামূলক করা। পাশাপাশি দেশে ব্যবসা করা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে বিএসইসিকে উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছে ডিএসই।

এর আগে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর পুঁজিবাজার এক্সপোজার গণনার ক্ষেত্রে ছাড় দেয়াসহ আইসিবিকে একক গ্রাহক ঋণসীমা ও এক্সপোজারের আওতার বাইরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকে কিছু প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তাই এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য বিএসইসিকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছে ডিএসই। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্রোকারেজ হাউজগুলোর বুথ ও শাখা অফিস খোলার অনুমোদন দেয়ার প্রস্তাব দিয়েছে ডিএসই।

এসময় উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান এবং ডিএসসির মিনহাজ মান্নান ইমন, শরীফ আতাউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান।

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026