অচল বিএসইসি, কর্মকর্তাদের বিরতিতে শঙ্কায় পুঁজিবাজার!

কার্যালয় ছাড়লেন বিএসইসি চেয়ারম্যান। কর্মবিরতিতে বিএসইসি কর্মকর্তা-কর্মচারীরাও। এর আগেও চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কার্যালয় ছাড়েন বিএসইসির চেয়ারম্যান সহ তিন কমিশনার। কর্মচারীদের কাজ বন্ধের এমন ঘোষণায় শঙ্কিত বিনিয়োগকারীরা।

এদিন নির্বাহী পরিচালকসহ সংস্থাটির বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ে উপস্থিত থাকলেও তারা কোনো কাজে অংশগ্রহন করেননি।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকালে ৮ থেকে ১০ জন বিনিয়োগকারী বিএসইসির কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবু আহমেদেরও পদত্যাগ দাবি করা হয়।

ঢাকা স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের পুঁজি হারানোর পাশাপাশি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি-এর অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ডিবিএর প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে নেতিবাচক পরিস্থিতির কারণে পুঁজিবাজার ক্রান্তিকাল অতিক্রম করছে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন সময়ে বিএসইসির কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলা বাজারের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি এই পরিস্থিতির দ্রুত সমাধান না করা হয়, তাহলে এই সংকট আরও প্রকট হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

এদিকে, বুধবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। তারা প্রায় চার ঘণ্টার বেশি সময় চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। এই বিক্ষোভের মূল কারণ ছিল নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তদন্ত কমিটি ১২টি তালিকাভুক্ত কোম্পানির অনিয়ম খতিয়ে দেখছে, যার প্রতিবেদন জমা পড়েছে এবং অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে। এতে কিছু অসন্তুষ্ট কর্মকর্তা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের পুঁজিবাজার আরও বড় সংকটে পড়তে পারে।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026