বাংলাদেশিদের সুইস ব্যাংক হিসাব, প্রতিবেদন ও বিতর্ক

২০২২ সালের ডিসেম্বরে মানবজমিনের সাংবাদিক জুলকার নাইন সাইর ও প্রতিবেদক শারীফ রুবেল, সুইস ব্যাংকে বাংলাদেশি আট পরিবারের বিপুল পরিমাণ অর্থ জমার বিষয়টি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করেন। কিন্তু ২০২৫ সালে এসে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তবে, প্রায় ২ বছর পরে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পেছনে রয়েছে একাধিক প্রতিবন্ধকতা।

বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এই প্রতিবেদনটি প্রকাশে কিছুটা দ্বিধা ছিল। বিশেষ করে বিদেশি সংবাদমাধ্যমগুলোও প্রথমে খুব আগ্রহ দেখায়নি, কারণ তারা মনে করেছিল, এটি শুধুমাত্র একটি দেশীয় প্রতিবেদন, যার আন্তর্জাতিক গুরুত্ব কম। এদিকে, বাংলাদেশি গণমাধ্যমের মধ্যেও একধরনের ভয় ও অনীহা ছিল, কারণ তারা অনুমান করেছিল, সাবেক সরকার প্রতিবেদনটির প্রকাশ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারে।

এই বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংকে গচ্ছিত রাখা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো সামদানি পরিবার, যাদের মধ্যে রাজীব সামদানি, তার স্ত্রী নাদিয়া সামদানি এবং তাদের ছোট ভাই মেহেদী সামদানি অন্যতম। তাদের ব্যাংক হিসাবে সুইস ফ্রাঁর পরিমাণ ৭৫৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, মিরালী গ্রুপের সদস্যদের ব্যাংক হিসাবেও কোটি কোটি টাকা জমা রয়েছে। এসব হিসাবগুলো বিভিন্ন সময়ে খোলা হলেও, কিছু হিসাব বন্ধও করা হয়।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর, ফেসবুকে তুমুল আলোচনার সৃষ্টি হয়। অনেক ব্যবহারকারী এই প্রতিবেদনটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন, আবার অনেকেই এটিকে বাংলাদেশের অর্থনৈতিক দুর্নীতির বড় প্রমাণ হিসেবে দেখেছেন। দেশীয় আর্থিক খাতে দুর্নীতির খতিয়ান তুলে ধরার এই ঘটনা অনেকের জন্য নতুন একটি দৃষ্টিকোণ তৈরি করেছে। বিশেষ করে, কিছু নেটিজেন সরকারের ওপর চাপ তৈরি করে বলেছেন, এধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের প্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যক্তি এখনও প্রতিবেদনটির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে, এই প্রতিবেদন প্রকাশে দেরি হওয়ার পেছনে অনেকেই মনে করছেন, এটি সরকারের প্রতিক্রিয়ার ভয়ে ছিল। মানবজমিনের সম্পাদক মতিউর রহমানের এক বক্তব্যে বলেছেন, দেশে স্বৈরাচারের অবসানের পরেও গণমাধ্যমের ভীতি কাটেনি।

এফ পি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026