সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করবো : বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, আজ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন এবং তারা সংস্থার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। পাশাপাশি সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন। এছাড়া, কর্মকর্তারা কাজে ফিরতে শুরু করেছেন এবং সকলকে দায়িত্বে যোগ দিতে উৎসাহিত করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, সবাই কাজে যোগদান করলে, কাজ যেভাবে স্বাভাবিক নিয়মে চলে সেভাবেই চলবে।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, এখনও সেই সময় হয়নি। পরে আরও বিস্তারিত আপনাদের জানানো হবে।

এর আগে সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, অনিয়মকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে তদন্ত কার্যক্রম চলছে এই কাজের সঙ্গে আমরা সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।

সংকটে কীভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং দ্রুত সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আলোচনা করেছি বলে উল্লেখ করেন মমিনুল ইসলাম। তিনি বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী যেভাবে বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দাওয়া আদায়ের প্রচেষ্টা করেছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এর নিন্দা জানাচ্ছি।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026