ভোমরা স্থলবন্দর দিয়ে ৪ মাসে চাল আমদানি সোয়া লাখ মেট্রিক টন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৩ নভেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসে ভারত থেকে ১ লাখ ৩১ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত ৯০টি আমদানিকারক প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এই চাল আমদানি করেছে।

সরকারের নীতি নির্ধারকরা বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চালের দাম ধরে রাখতে আমদানির অনুমতি দেয়। পাশাপাশি, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৫ এর আওতায় প্রথম ধাপে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমতি দেওয়া হয়। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছিল ৫৫ টাকা ৬ পয়সা, যার মোট ব্যয় হয় ২৭৫ কোটি ৩০ লাখ টাকা।

ভারতের মেসার্স বাগদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রতি টন ৪৫৮.৮৪ ডলার দরে চাল আমদানি করা হয়। এতে সরকারের ব্যয় হয় ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

চাল আমদানির পরও বাজারমূল্য স্থিতিশীল না থাকায় সরকার নতুন করে বিভিন্ন পদক্ষেপ নেয়। বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে আরও চাল আমদানির অনুমতি দেওয়া হয়। এরপর অনুমোদনপ্রাপ্ত আমদানিকারকরা ভারত থেকে শুল্কমুক্ত কোটায় চাল আমদানি শুরু করে।

দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় সবচেয়ে বেশি চাল আমদানি হয়েছে ভোমরা স্থলবন্দর দিয়ে। এ বিষয়ে ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, কলকাতার কাছাকাছি হওয়ায় ভোমরা বন্দরের গুরুত্ব অনেক বেশি। স্বল্প সময়ে কম খরচে পণ্য আমদানি ও পরিবহন সম্ভব হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।

ভোমরা স্থলবন্দরের উপপরিচালক বলেন, ভারত থেকে আসা চালের ট্রাক বন্দরের ভেতরে প্রবেশ করলেই দ্রুত ছাড়করণের ব্যবস্থা করা হয়, যাতে আমদানিকৃত চাল দ্রুত দেশের বাজারে সরবরাহ করা সম্ভব হয়।

এফ পি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026