সবজির দাম এখন নাগালের মধ্যে

অল্প কিছু সবজি আইটেম ছাড়া বেশিরভাগ সবজির দাম বর্তমানে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। মূলত এখন মৌসুম নয় এমন সবজিগুলোর দাম বাজারে বাড়তি যাচ্ছে।

পাশাপাশি রমজানের শুরু থেকে বাজারে বেগুনের দাম সেঞ্চুরি হাঁকালেও বর্তমানে তা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোতে ক্রেতাদের স্বস্তি রয়েছে বলে দাবি বিক্রেতাদের।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০ টাকায়, প্রতিকেজি খিড়া ৫০ টাকা, প্রতি কেজি শিম ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি শসা ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, পটল প্রতি কেজি ১০০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৫০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, লেবু মানভেদে প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা ক্রেতা বলেন, অন্যান্য রমজানের তুলনায় এখনো আমাদের সবজির বাজার নাগালের মধ্যে রয়েছে। দুই-তিন ধরনের সবজি ছাড়া বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম যাচ্ছে। তবে বেশি দামের যে কয়েকটি সবজি রয়েছে সেগুলোর বিষয়ে বিক্রেতারা বলছেন— এগুলোর এখন মৌসুম নয় বলেই বাজারে সরবরাহ খুবই কম, তাই দাম বাড়তি।

রাজধানীর মালিবাগ বাজারের আরেক ক্রেতা ,সত্যি কথা বলতে বর্তমানে দাম কম যাচ্ছে, গত শীতকাল থেকেই মূলত সবজির দাম কম যাচ্ছে। বাজারে অন্যান্য কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি হলেও সবজির দাম তুলনামূলক কম। বলতে গেলে সাধারণদের নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। তবে ঢেঁড়স, পটল, করলা এমন কয়েকটি সবজির মৌসুম এখন না হওয়ায় সেগুলোর দাম বাজারে বাড়তি। এ ছাড়া বেগুনের দামও তুলনামূলক বেশি বাজারে। রমজানের শুরুতে বেগুনের দাম বেড়েছিল, সেই থেকে কিছুটা কমলেও এখনো ৮০ টাকা দরে বেগুন বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারের এক বিক্রেতা বলেন, অন্যান্য রমজানের সময়ের তুলনায় এ বছর রমজানে সব সবজির দামই তুলনামূলক কম যাচ্ছে। বাজার সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তবে ঢেঁড়স, করলা, পটলের দাম তুলনামূলক বেশি। কারণ, এগুলো এই সময়ের সবজি নয়, মূলত মৌসুম না হওয়ায় এগুলোর দাম বাড়তি। অন্যদিকে রমজানের শুরুতে বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হলেও, বর্তমানে তা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিকন লম্বা বেগুনগুলো ৬০ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026