© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা

শেয়ার করুন:
জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ২১ মার্চ, ২০২৫
ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা করেছে জামালপুর প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত এ নির্দেশনা দেন।

গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের ইকবালপুর এলাকায় স্থানীয়রা কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করেন। পরে ঘোড়ার মাংসগুলো ভাগ করে নেন তারা।

ঘোড়া জবাইয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ৩০০ টাকা কেজি মাংস বিক্রির খবরও পাওয়া যায়। এমন খবরের প্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধে সতর্ক করেন স্থানীয়দের।

স্থানীয় এক বাসিন্দা জানান, মূলত সখ করে কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছি। কোনো বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করা হয়নি। আর দেশের বিভিন্ন জায়গায় ঘোড়া জবাই করার খবর শুনছি, তাই আমরা ঘোড়া জবাই করছি। আজ প্রশাসনের লোকজন এসে সতর্ক করে দিয়েছে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবি ইউসুফ আলী বলেন, যেহেতু আমাদের সমাজে ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন নেই, বাংলাদেশের আইনেও ঘোড়া জবেহ করা ও এর মাংস বিক্রি আইন সিদ্ধ না। তাই ঘোড়া জবাই ও মাংস ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা উচিত।

এসএম

মন্তব্য করুন