© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

র‍্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

শেয়ার করুন:
র‍্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫০ পিএম | ২২ মার্চ, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনকালে উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি এ সময় বাহিনী দুইটির সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় বাহিনী দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএ/এসএন

মন্তব্য করুন