ঘিবলি স্টাইলের এআই ছবি বানাবেন যেভাবে

বর্তমানে এআই কত দূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। কর্মী জায়গা তো বটেই সঙ্গীর বিকল্প হয়েছে এআই। এ আই দিয়ে করা যায় না এমন কাজ কমই আছে। আপনার কল্পনায় যা আছে তা এআইকে জানালে সেই মতো ছবি বানিয়ে দেবে নিমিষেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআইয়ের নতুন ধরনের এক ইমেজ। যার নাম ঘিবলি। ইনফ্লুয়েন্সার থেকে তারকা সবাই মেতেছে এই ছবি তৈরিতে। নিজেদের নানা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। জুলাই আন্দোলনসহ নানা সময়ের বিশেষ বিশেষ ঘটনার ঘিবলি স্টাইলের ছবি দেখা যাচ্ছে।

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা আছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে এ ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।

সম্প্রতি ওপেনএআইয়ের পক্ষ থেকে জিপিটি-ফোরও লঞ্চ করা হয়েছে। এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আকর্ষণীয় বিষয় হলো, এটির মাধ্যমে স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই হুবহু স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি তৈরি করে দিচ্ছে। এমনকি যে কোনো ছবিকে এ স্টাইলে বদলও করা যাচ্ছে।

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৪ও ইমেজ জেনারেশন টুলের সাহায্যে, ব্যবহারকারীরা এখন এই ছবি তৈরি করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছবি তৈরি করবেন-

>> প্রথমে জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে।

>> বর্তমানে কেবল ওপেনএআই চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।

>> যে ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে।

>> এবার টুলে লিখুন, ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইল।

>> এরপর সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয়ে যাবে।

>> এবার সহজেই সেভ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026