ব্যাটারির বয়স বাড়ে কীসে?

এখনকার দিনের স্মার্ট ফোনে ব্যাটারিটাই সব। ব্যাটারি চলে যাওয়ার একটাই অর্থ, ফোনের জীবন শেষ। অনেকে মনে করতেই পারেন, ব্যাটারি তো বদলানো যায়, তাই চিন্তা কী! এ রকম যাঁরা ভাবেন, তাঁদের জন্য দুটো কথা।

প্রথমত, ব্যাটারি যেমন বদলানোই হোক না কেন, সেটা কখনওই অরিজিনালের মতো কাজ করতে পারবে না। দ্বিতীয়ত, লেটেস্ট যে সব স্মার্ট ফোন আসছে, তাতে ব্যাটারি বদলানোর সুযোগই নেই। তাই ব্যাটারি দেহ রাখলে, সেই ফোনকে সাজিয়ে রেখে সুখের দিনের স্মৃতি খোঁজা ছাড়া কিছুই করার থাকে না। তাই ফোনের ব্যাটারি নিয়ে সতর্ক হন।

ব্যাটারি বাঁচানো এবং এর আয়ু বাড়ানোর কিছু এফেক্টিভ উপায় আছে। গত সপ্তাহে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এ ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। প্রথমেই সেটা বলে রাখি। কোনও অবস্থাতেই ব্যটারির চার্জ ৮০ শতাংশের বেশি দেবেন না। অনেকের মনে হতে পারে কেন? কারণটা খুব সহজে বলতে গেলে, ব্যাটারির কম চার্জ থাকা আদতে তার আয়ু বাড়ায়। কারণ চার্জিংয়ের সময়ে হিট তৈরি হয়। ভোল্টেজের তারতম্য ঘটে। এতে ক্ষতি হয় মোবাইলের ব্যাটারিতে। সেটা লিথিয়াম-আয়ন ব্যাটারিই হোক বা সিলিকন-কার্বন। চার্জ কম দিন। আর কোনও ভাবেই সারা রাত মোবাইল চার্জ দিয়ে রাখবেন না। খুব বেশি মোবাইল ব্যবহার করতে হলে পাওয়ার ব্যাঙ্ক বা পাওয়ার চার্জার ব্যবহার করুন।

এ ছাড়াও আরও কিছু টিপস রয়েছে মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানোর। সেটা নিয়েই আজকের আলোচনাটা।

চেষ্টা করুন, খুব রোদ বা গরমে মোবাইল পারতপক্ষে ব্যবহার না করতে। কারণ গরম বাড়লে মোবাইল এমনিতেই ওভারহিটের সিগন্যাল দিয়ে কাজে রাশ টানে। তাই এই সময়ে কম ব্যবহার করাই ভালো।

দ্বিতীয়ত, মোবাইলে গেম খেলতে খেলতে বা ভারী কোনও কাজ চলাকালীন যেমন মুভি দেখা কিম্বা গ্রাফিক্স সংক্রান্ত কোনও কাজ করার সময়ে চার্জ দেবেন না। কারণ এই সময়ে চার্জ দ্রুত শেষ হয়। তাই ব্যাটারি দ্রুত চার্জড হওয়ার চেষ্টা করে। এতে প্রচুর হিট হয় এবং ব্যাটারির আয়ুর উপর এর খারাপ প্রভাব ফেলে।

এ ছাড়াও অ্যাপের কাজ নিয়ন্ত্রণ করতে পারলেও ব্যাটারির আয়ু বাড়ানো যায়। অনেকেরই ধারণা আছে, অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে এবং এতে বেশি ব্যাটারি খরচ হয়। তাই অনেকেই অ্যাপের ব্যাকগ্রাউন্ড বন্ধ রাখেন। অথবা অ্যাপ স্ক্রিন থেকে রিমুভ করে দেন। এটা করা বন্ধ করতে হবে। কারণ ব্যাকগ্রাউন্ড বন্ধ করা কোনও অ্যাপ ফের চালু করলে স্টোরেজ থেকে এই অ্যাপ রিলঞ্চ করে চালু হয়। এতে প্রচুর ব্যাটারি খরচ হয় এবং প্রচুর হিট উৎপন্ন হয়। যা মোবাইলের ক্ষতি করে। কখনওই এমনটা করা উচিত নয়। কারণ আধুনিক অ্যানড্রয়েড ফোনে এমন বেশ কিছু ফিচার আছে যা অটোমেটিক্যালি অ্যাপের ব্যাকগ্রাউন্ড ফ্রিজ় করে এবং একে ডিপ স্লিপে পাঠিয়ে দেয়।

কিছু অ্যাপ থাকে যেগুলো অ্যাক্টিভ। এই অ্যাপগুলি ব্যাটারি বেশি খরচ করে। এগুলোর নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। এর জন্য সেটিংসে গিয়ে অ্যাক্টিভ অ্যাপ অপশন সিলেক্ট করুন। সেখানে গিয়ে স্টপ অপশন পাবেন। এই অপশন ক্লিক করলে এই অ্যাপগুলি ব্যাটারি খরচ বন্ধ করে দেবে। যখন আপনি আবার এই অ্যাপগুলি চালু করবেন, তখন নিজের মতো করে এগুলি চালু হয়ে যাবে।

এই নিয়মগুলো মেনে চললে নিশ্চিত ভাবেই ব্যাটারির আয়ু বাড়বে।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026