কংগ্রেস এবারও বিরোধী দলের মর্যাদা হারাল

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ‘মোদি-ঝড়ে’ লণ্ডভণ্ড হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অনেক রাজনৈতিক দলের শক্ত ঘাঁটি। ৫৪৩ আসনের লোকসভায় ভোট হয়েছে ৫৪২টিতে। ফলাফলে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৪৯টি আসন। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ২৭২টি আসন। সেখানে বিজেপি একাই পেয়েছে ২৯৮টি আসন।

বিজেপির এই নিরঙ্কুশ জয়ে একদিকে যেমন নরেন্দ্র মোদি ফের ভারতের ক্ষমতায় বসতে চলেছেন, অন্যদিকে ফের সংসদে বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে ব্যর্থ হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ পেয়েছে ৯৩টি আসন। আর অন্যান্য দল পেয়েছে ১০০টি।

বৃহস্পতিবার ফল প্রকাশে কংগ্রেসের এই ভরাডুবিতে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ভারতের লোকসভায় মোট ৫৪৩টি আসনের মধ্যে বিরোধী দলের তকমা পেতে গেলে অন্তত ১০ শতাংশ আসনে জয়ী হতে হয়। যেখানে ২০১৪ সালে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। যার ফলে ১৬তম লোকসভাতে সংসদের নিয়ম অনুযায়ী বিরোধী দলের তকমা থেকে বঞ্চিত হয়েছিল কংগ্রেস।

এবার কংগ্রেস ৪৪টি আসনের গণ্ডি পার হলেও মাত্র ৫২টি আসনে এসে আটকে গেছে তারা। অথচ লোকসভায় বিরোধী রাজনৈতিক দল হতে গেলে প্রয়োজন অন্তত ৫৫টি আসন। ফলে এবারও সংসদে বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026