মেটা উন্মোচন করেছে লামা ৪-এর প্রথম দুটি মডেল

ফেইসবুকের মূল কোম্পানি মেটা, জেনারেটিভ এআইতে বিনিয়োগের দৌড়ে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে, লামা ৪-এর প্রথম দুটি মডেল উন্মোচন করেছে। তবে, শনিবার মেটা জানিয়েছে, তারা এখনও লামা ৪-এর সবচেয়ে বড় এবং শক্তিশালী এআই মডেলটি প্রকাশ করেনি, যা অন্যান্য এআই মডেলগুলোকে ছাড়িয়ে যেতে সক্ষম হবে।

মেটা দাবি করছে, ওই মডেলটি তাদের নতুন বিভিন্ন এআই মডেলের জন্য একটি ‘শিক্ষক’ হিসেবে কাজ করবে। ব্লগ পোস্টে মেটা জানায়, ‘লামা ৪ বেহিমথ’ মডেলটি এখনও প্রশিক্ষণের পর্যায়ে রয়েছে।

মার্চে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেছিলেন, তাদের এআই এজেন্টগুলোকে শক্তিশালী করতে সহায়তা করবে লামা ৪, যা নতুন মাত্রার যুক্তি ও পদক্ষেপ নিতে পারবে। এসব এআই এজেন্ট ওয়েব ব্রাউজ করতে এবং ভোক্তা ও ব্যবসার জন্য কার্যকর হবে এমন অনেক কাজ পরিচালনা করতে পারবে।

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাইরেক্ট বা মেটা এআই ওয়েবসাইটে গিয়ে কোম্পানিটির সদ্য প্রকাশিত দুটি লামা ৪ মডেল ব্যবহারের চেষ্টা করে দেখতে পারেন ব্যবহারকারীরা। যার মধ্যে রয়েছে ‘লামা ৪ স্কাউট’ ও ‘লামা ৪ ম্যাভেরিক’।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, “আমাদের লক্ষ্য বিশ্বের শীর্ষস্থানীয় পর্যায়ের এআই তৈরি করা, ওপেন সোর্স করা ও এটিকে সর্বজনীনভাবে ব্যবহারের সুযোগ করে দেওয়া। যাতে বিশ্বের সবাই এটি ব্যবহার করে উপকার পেতে পারেন।”

“এবং আমি অনেকদিন ধরেই বলে আসছি, আমার মনে হয় ওপেন সোর্স এআই নেতৃস্থানীয় মডেল হতে যাচ্ছে এবং লামা ৪ এর মাধ্যমে এরইমধ্যে তা ঘটতে শুরু করেছে। এর মাধ্যমে মেটা এআই আজ একটি বড় আপগ্রেড পেল।”

আগামী ২৯ এপ্রিল নিজেদের প্রথম ‘লামাকন এআই’ নামের সম্মেলনের আয়োজন করবে মেটা।

এ বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছিল, দ্বিতীয় প্রান্তিকে এআই চ্যাটবটের জন্য স্বতন্ত্র একটি অ্যাপের ঘোষণা দিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026