বিটিআরসি লাইসেন্সের জন্য স্টারলিংকের আবেদন

দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে লাইসেন্সের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, “তারা গত সপ্তাহেই আবেদন করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আবেদন প্রক্রিয়াজাত করা হবে।”

এর আগে গত ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর অনুমোদন পায়। এখন শুধুমাত্র বিটিআরসির অনুমোদন পেলেই কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারবে।

লাইসেন্স পেলে নন-জিওস্টেশনারি অরবিট (NGSO) নীতিমালার আওতায় অনুমোদন পাওয়া প্রথম প্রতিষ্ঠান হবে স্টারলিংক। এ নীতিমালায় আবেদন ফি পাঁচ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার এবং বার্ষিক ফি ৩০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টার্মিনালের জন্য বার্ষিক ফি ধরা হয়েছে এক ডলার, তবে শুধুমাত্র আইওটি সেবার ক্ষেত্রে টার্মিনাল ফি প্রযোজ্য হবে না।

বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান আইআইজি ব্যবহার করে বা দেশীয় স্যাটেলাইট কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ নেয়, তবে সব ফি থেকে ২৫ শতাংশ ছাড় পাবে।

আয়ের ক্ষেত্রেও দুই বছরের জন্য করমুক্ত সুবিধা থাকছে। তৃতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত মোট আয়ের ৩% এবং ষষ্ঠ বছর থেকে ৫.৫% সরকারকে দিতে হবে।

স্টারলিংককে দ্রুত কার্যক্রম শুরুর সুযোগ দিতে ২৫ মার্চ একটি নির্দেশনা দেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এতে বলা হয়, প্রতিষ্ঠানটি যেন ৯০ দিনের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান জানান, বিশ্বব্যাপী মোট ছয়টির বেশি স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত স্টারলিংকই একমাত্র আনুষ্ঠানিক আবেদনকারী।

প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকেই বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করে আসছে। গত বছর বিটিআরসি একটি বিশেষ কমিটি গঠন করে, যারা স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য নীতিমালা প্রণয়ন করে।

চূড়ান্ত নীতিমালায় রয়েছে — সেবা দিতে হলে ইন্টারনেট ট্রাফিক স্থানীয় গেটওয়ের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং ডেটা পরিবহনের জন্য অবশ্যই একটি আইআইজিতে সংযুক্ত হতে হবে।

বর্তমান সরকার ইন্টারনেট সংযোগ হঠাৎ বন্ধের সুযোগ কমাতে নীতিগত পদক্ষেপ নিচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকার চারটি উদ্যোগ নিয়েছে—এর মধ্যে রয়েছে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, ইন্টারনেট বন্ধের অনুমতিপত্র বাতিল, এনজিএসও লাইসেন্স থেকে সংশ্লিষ্ট ধারা বাদ দেওয়া এবং প্রয়োজনীয় টেলিকম আইন সংশোধন।

টেলিকম বিশ্লেষক মোস্তফা মাহমুদ হুসেইন মনে করেন, “বাংলাদেশে স্টারলিংকের আগমন পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় মাইলফলক। তবে স্থানীয় ব্রডব্যান্ডের তুলনায় স্টারলিংক কতটা সাশ্রয়ী হবে, সেটাই হবে মূল চ্যালেঞ্জ।”


এসএস/এসএন


Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026