যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় প্রাণহানির ঘটনায় দেশটি ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে চীন। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে এই ভ্রমণ সতর্কতা জারি করল চীন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে ডাকাতি ও বন্দুক হামলার বিষয়ে সতর্ক করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের নামেও চীনা নাগরিকদের ‘হয়রানি’ করছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের সতর্কতা নিয়ে চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে একজন উপস্থাপক বলেন, যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘন ঘন গুলিবর্ষণ, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ঝুঁকির বিষয়গুলো ভালোভাবে মূল্যায়ন করতে বলেছে।

বর্তমান পরিস্থিতিতে এই সতর্কতা ‘দরকার ছিল’ বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক সংবাদ সম্মেলনে বলেছেন।

এসময় তিনি অভিযোগ করেন, কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো চীনা নাগরিকদের সেদেশে প্রবেশ বা সেখান থেকে চলে আসার সময় জিজ্ঞাসাবাদ এবং নানা ধরনের সাক্ষাৎকারসহ বিভিন্নভাবে হয়রানি করছে।

মে মাসেই চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি এবং চীনের প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে দুই পরাশক্তির সাম্প্রতিক দ্বন্দ্বে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র।

গেল বছর দুই দেশই একে অপরের পণ্যে কয়েক বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছে, যাতে বাণিজ্য ব্যাহত এবং বিশ্ব অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026