© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১

শেয়ার করুন:
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৫
কেরানীগঞ্জে বিএনপির এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাগ্নে তাহের (৪০)–কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আহত মো. শাহাব উদ্দিন তারানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর ভাই মাহতাব উদ্দিন জানান, গত ২০ এপ্রিল রাতে জয়নগর বড় পুকুরপাড় এলাকায় নিজস্ব জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় আওয়াল হোসেন (৫৫), রবি হোসেন (৪২), হায়দার আলী (৫০), মো. জুহুন (৪২), তাহের (৪০), গেদু (৩৫), ওয়াসিম (৩৫), মুন্না (২৪)–সহ ৮–১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাক আটকে দেয়।

তিনি বলেন, “আমরা পরিস্থিতি বুঝে গেলে তারা অকথ্য ভাষায় গালাগাল করে ও বাধা দিলে হঠাৎ হামলা চালায়। শাহাব উদ্দিনের চোখে মারাত্মক আঘাত করা হয়। পিঠ ও পায়েও রামদা ও শাবল দিয়ে মারধর করে।”

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে মঙ্গলবার বিকেলে আহত বিএনপি নেতাকে দেখতে জয়নগরের আটি গ্রামে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


এসএস/টিএ

মন্তব্য করুন