মিটিং-মিছিলে ব্যস্ত কমিশনার পদপ্রার্থী সজল!  

 

জনপ্রিয় মডেল ও অভিনেতা সজল। ক্যারিয়ার জীবনে দুই একটি সিনেমা, নাটক, মডেলিং সব ধরনের প্ল্যাটফর্মে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। বিশেষ করে ছোট পর্দায় বহু নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে তাকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি কমিশনার পদপ্রার্থী হলেন। আর এর জন্য অভিনয়-মডেলিং ছেড়ে দিয়ে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত আছেন সজল!

তবে এতদিনের ক্যারিয়ারের কথা না ভেবে কেন তিনি কমিশনার পদপ্রার্থী হয়েছেন? পাঠক বন্ধুরা, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে সজল কমিশনার পদে দাঁড়াননি। এমন চরিত্রে তাকে শুধু ওয়েব সিরিজে দেখা যাবে। সম্প্রতি ‘পাফ ড্যাডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন সজল। তাতে এই ধরনের জনপ্রতিনিধি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

এদিকে, দশ পর্বের ওয়েব সিরিজটিতে সজলকে দেখা যাবে সুলতান রূপে। এই চরিত্রে মূলত তিনি দর্শকদের সামনে হাজির হবেন। আর সুলতানের বিপরীতে থাকবেন টিনা। তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পরীমনিকে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এর নির্দেশনায় এই ওয়েব সিরিজটিতে সজল ও পরী ছাড়াও আরো অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, মৌটুসি প্রমুখ।

ওয়েব সিরিজটিতে সজলের চরিত্র ও অভিজ্ঞতা প্রসঙ্গে বৃহস্পতিবার কথা হয় বাংলাদেশ টাইমস প্রতিনিধির। তিনি মুঠোফোনে বলেন, এতদিন পরে বেশ ভালো একটি গল্পে কাজ করলাম। অভিজ্ঞতাও দারুণ। সত্যি বলতে রাজনৈতিক নেতাদের একটা ফিল পেয়েছি এতে। আর পুরোপুরি ভিন্ন একটি অভিজ্ঞতাও হয়েছে আমার। আশাকরি দর্শকদেরও সুন্দর একটি অভিজ্ঞতা (নেতাদের জীবন যাপন) হবে ওয়েব সিরিজটি দেখে।

‘পাফ ড্যাডি’ প্রযোজনা করছে ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম বঙ্গবিডি। আর এটি খুব শিগগির তাদের চ্যানেলে প্রকাশ হবে বলেও জানান সজল।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026