© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু আ. লীগ নিষিদ্ধ করলেই রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা : হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
শুধু আ. লীগ নিষিদ্ধ করলেই রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা : হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ পিএম | ১০ মে, ২০২৫
 এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই ছাত্র-জনতা রাস্তা থেকে উঠবে না। এর সঙ্গে আরো দুটি দাবির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছাত্র-জনতার তিন দাবি-

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

তিনি বলেন, এই তিন দফার একটি বাকি থাকতেও ছাত্র জনতা রাস্তা থেকে উঠবে না। আমরা ৫ অগাস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। আমাদের দাবি আদায় করে ছাড়বোই।

তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না।

এসএম/এসএন 

মন্তব্য করুন