© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসার ছাদে বোমা বিস্ফোরণে সিকিউরিটি গার্ড আহত

শেয়ার করুন:
বাসার ছাদে বোমা বিস্ফোরণে সিকিউরিটি গার্ড আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ এএম | ১৩ মে, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি সাততলা বাসার ছাদবাগানে পানি দিতে গিয়ে বোমা বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামে এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাঁকে নিয়ে আসা রুপক জানান, ‘আমাদের বাসার সাততলার ছাদবাগানে পানি দেওয়ার সময় ফেরদৌস হঠাত্ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা দেখতে পান। হঠাত্ সেটি বিস্ফোরিত হলে তিনি আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।’

এফপি/টিএ

মন্তব্য করুন